নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-বনের পাখি বাইরে পাচারের পথে পাখি সহ দুই জনকে গ্রেপ্তার করল বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা। উদ্ধার হয়েছে টিয়া ও ময়না সহ নয়টি পাখি। ধৃতরা হল নকশালবাড়ির কালুয়া জোতের মহম্মদ মহাউদ্দিন এবং আমবাড়ির মান্তাদারি এলাকার শিবু ওরাও । ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, ডুয়ার্স সহ এতদঞ্চলের জঙ্গল থেকে পাখি বাইরে পাচার হচ্ছে বলে কিছুদিন থেকে গোপন সূত্রে খবর আসছিল। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে গজলডোবা এলাকায় ওত পেতে থাকা হয়। সন্দেহ হওয়ায় একটি বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই টিয়া ও ময়না সহ ৯ টি পাখি উদ্ধার হয়। বাইকের দুই আরোহীকে গ্রেফতার করা হয় হয়েছে। রেঞ্জ অফিসার বলেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে এই পাখি পাচারে প্রায় ১৫/২০ জনের একটি চক্র রয়েছে। ডুয়ার্স এবং এই এলাকার বিভিন্ন সরকারি বন থেকে পাখি শিকার করে নেপাল সীমান্তের গলগলিয়া হাটে এই পাখি কেনা বেচা হয়। সেখান থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে এবং নেপালও পাচার করা হয়। ধৃতদের জেরা করে বেশ কয়েকজন পাচারকারী এবং ব্যবসায়ীর নাম পাওয়া গিয়েছে। তাদের ধরতে অভিযানে নামা হবে বলে রেঞ্জার জানিয়েছেন।
from বাংলা খবর http://bit.ly/2X2ZQdn

No comments