তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকরদের বিরুদ্ধে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকরদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরের দিনই শীতলকুচি ব্লকে তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকরদের বিরুদ্ধে।তৃনমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল ভোটের ফল প্রকাশ হওয়ার …



নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পরের দিনই শীতলকুচি ব্লকে তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকরদের বিরুদ্ধে। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল ভোটের ফল প্রকাশ হওয়ার পর শীতলখুঁচি ব্লকের একাধিক পার্টি অফিস দখল করে নেয় বিজেপির কর্মী সমর্থকরা। এরপর দলীয় কার্যালয়ের সমস্ত আসবাবপত্র, টিভি, দলীয় পতাকা ইত্যাদি রাস্তায় ফেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও তৃনমূলের ওই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি আবেদ আলি মিয়াঁ বলেন, ‘গতকাল থেকেই আমাদের দলীয় কার্যালয়গুলিতে কোথাও তালা লাগিয়েছে আবার কোথাও ভেঙ্গে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি সমর্থকরা।’ তিনি আরও জানান, ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই আমাদের দলীয় কার্যালয়গুলিতে কোথাও তালা লাগিয়েছে আবার কোথাও ভেঙ্গে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি সমর্থকরা। ভাঙচুর করেছে দলীয় কার্যালয়ের সমস্ত আসবাবপত্র,টিভি সব কিছু। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব।


from বাংলা খবর http://bit.ly/2Evdj6I

No comments