ফের কিডনি সমস্যায় মেসি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের কিডনি সমস্যায় মেসি

কিডনি সমস্যা পিছু ছাড়ছে না লিওনেল মেসির। সোমবার বার্সার অনুশীলনে থাকতে পারেননি। ডাক্তারের কাছে পরীক্ষা করাতে যেতে হয়েছিল।

ডিসেম্বরের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের পর ‘রেনাল কলিক’ সমস্যায় আক্রান্ত হন। এটি এক প্রকার পেটের…



কিডনি সমস্যা পিছু ছাড়ছে না লিওনেল মেসির। সোমবার বার্সার অনুশীলনে থাকতে পারেননি। ডাক্তারের কাছে পরীক্ষা করাতে যেতে হয়েছিল।

ডিসেম্বরের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের পর ‘রেনাল কলিক’ সমস্যায় আক্রান্ত হন। এটি এক প্রকার পেটের ব্যথা। যেটি কিডনিতে পাথর জমলে মূত্রনালিকে প্রভাবিত করে। পাথর অপসারণ করার তিনদিন পর মাঠে নামতে সক্ষম হন মেসি। সেই থেকে বার্সার সব লিগ ম্যাচে অংশ নিয়েছেন।

বার্সা থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার থেকে মেসি নিয়মিত অনুশীলনে ফিরতে পারবেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সোম এবং মঙ্গলবার মেসিকে বেশ কয়েকটি পরীক্ষা করাতে হচ্ছে। ডিসেম্বরে তার এই সমস্যা ধরা পড়ে।’

লা লিগায় এই মৌসুমে বার্সার শীর্ষস্থান ধরে রাখতে ১৭ ম্যাচে ১২ গোল করেছেন মেসি। লেভান্তের বিপক্ষে শনিবার ২-০ গোলে জেতা ম্যাচেও পুরো সময় মাঠে ছিলেন তিনি


from Daily Bangla http://bit.ly/2PIHgoi

No comments