মাথা ভর্তি চুল থাকলে আপনি ইচ্ছামতো দিতে পারেন নানান কাট। কেউ ফুটবলারদের মতো কেউ ক্রিকেটারদের মতো আবার কেউ কেউ সিনেমার নায়কদের মতো কাট দিয়ে পূর্ণ করেন মনোবাসনা। কিন্তু এমনও তো হতে পারে আপনার মাথায় চুল নেই কিংবা হরমোনজনিত কোন কারণে আপনি চুল হারিয়েছেন। হয়েছেন টাক মাথাওয়ালা দলের সদস্য। তাই বলে কি আপনার ফ্যাশন থেমে থাকবে। বহু মানুষই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে চুল হারানো শুরু করেন। চুল হারালেই যে সবকিছু শেষ হয়ে যাবে, এমন কোনো কথা নেই। চুল হারানো বিডিটাইমস পাঠকদের জন্য এবার থাকছে কিছু ফ্যাশন পরামর্শ-
১. পোষাক ও ত্বকের রঙ আপনার গায়ের পোশাক যেন ত্বকের রঙের সঙ্গে মানানসই হয়, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। চুল প্রায়ই গায়ের পোশাকের সঙ্গে কন্ট্রাস্ট করে। কাপড়ের ক্ষেত্রেও এ বিষয়টি খেয়াল রাখা উচিত। যাদের গায়ের রঙ উজ্জ্বল তারা গাঢ় রঙের পোশাকে ভালো মানাবে। অন্যদিকে যাদের গায়ের রং গাঢ় তারা উজ্জ্বল রঙের পোশাক পরতে পারেন।
২. সিগনেচার অ্যাক্সেসরিজ মাথার শূন্যস্থানকে ক্যানভাসের মতোই ব্যবহার করা যাবে ফ্যাশনের অংশ হিসেবে। এক্ষেত্রে মানসম্মত সানগ্লাস, হ্যাট কিংবা ঘড়ি হতে পারে এক একটা সিগনেচার অ্যাক্সেসরিজ। এ অ্যাক্সেসরিজগুলো আপনার ফোকাল পয়েন্ট পাল্টে দেবে। এতে অন্যরা আপনার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, তা বদলে যাবে। এক্ষেত্রে সিগনেচার অ্যাক্সেসরিজ যত পুরু ও জমকালো হবে ততই ভালো হবে।
৩. কলার টি-শার্ট ধরনের কলারহীন জামা এড়িয়ে চলুন। তার বদলে ভি-নেক ব্যবহার করা যেতে পারে। কলারের ক্ষেত্রে তা যে ডিজাইনেরই হোক না কেন, এতে ধারালো একটি কিনার থাকা উচিত। এতে গভীরতা ও সাধারণ গোল ভাবটি দূর হবে।
৪. বয়স অনুযায়ী পোশাক বয়স বেশি হলে আপনি চাইলেই তো আর কমাতে পারবেন না। তাই পোশাক পরতে হবে বয়স অনুযায়ী যেন তা আপনার একটি উচ্চ ইমেজ তৈরি করে। এ ইমেজটি হবে অনেকটা ম্যাচুওর্ড ও বড় হয়ে ওঠা মানুষের। এক্ষেত্রে বে্লজার বা অনুরূপ পোশাক হতে পারে আদর্শ।
from Daily Bangla http://bit.ly/2vAdUPB

No comments