গুগল খোঁজের রাজা মেসি, রানী কিম - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গুগল খোঁজের রাজা মেসি, রানী কিম

২০১৫ সালে মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং ফুটবলার লিওনেল মেসিকে বিশ্বের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন গুগল সার্চ ইঞ্জিনে।

এর মাঝে বিশ্বের ২৬টি দেশে তারা গুগলে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হিসেবেও উঠে এসেছেন।

গুগল…



২০১৫ সালে মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং ফুটবলার লিওনেল মেসিকে বিশ্বের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন গুগল সার্চ ইঞ্জিনে।

এর মাঝে বিশ্বের ২৬টি দেশে তারা গুগলে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হিসেবেও উঠে এসেছেন।

গুগলের পক্ষ থেকে মার্কিন সাময়িকী টাইমকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়।

যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্সসহ ইউরোপ আমেরিকার মানুষ গুগলে কিম কারদাশিয়ানকে বার বার খুঁজেছে। তার মূল খ্যাতি যৌন আবেদনে।

অন্যদিকে কিউবা, কঙ্গোসহ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় মানুষ ইন্টারনেটে বার বার খুঁজেছেন মেসিকে।

কারদাশিয়ান এবং মেসির পরই ছিলেন তারকা ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ২১টি দেশে তিনি ছিলেন গুগলে খোঁজার তালিকার শীর্ষে। এদের পরই পপ সঙ্গীত তারকা নিকি মিনাজ এবং রিহানা।

বাংলাদেশে শীর্ষে ছিলেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ। নেপালেও তিনি শীর্ষে।

ভারতে গুগল সার্চের শীর্ষে ছিলেন বলিউড সুপার স্টার সালমান খান। ভুটান এবং ফিজির মানুষও সালমানকে সবচেয়ে বেশি খুঁজেছেন।

গুগলে খোঁজ করার এ প্রবণতা থেকে এটাই পরিষ্কার যে সাধারণ মানুষ রাজনীতিকদের চেয়ে ফুটবলার বা টিভি-ফিল্ম বা পপ তারকাদের সম্পর্কে জানতে বেশি আগ্রহী।

রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও রুশরা সবচেয়ে বেশি খুঁজেছেন তার স্ত্রী লুদমিলাকে। তবে যে কজন রাজনীতিক বা দেশ-প্রধান তাদের দেশের মানুষদের আগ্রহ ধরে রাখতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, বার্মার সাবেক প্রেসিডেন্ট থান শোয়ে, গ্রীসের আলেক্সি সিপ্রাস, জিম্বাবুয়ের রবার্ট মুগাবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং চীনের জিয়াং জেমিন।


from Daily Bangla http://bit.ly/2vHowMt

No comments