আর নয় রাত জাগা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর নয় রাত জাগা

নিজের শরীরকে সুস্থ রাখার জন্য বিশ্রামের প্রয়োজন। প্রধানত রাতে ছয় থেকে সাত ঘণ্টার টানা ঘুম শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু জানেন কি যে কিছু কিছু অভ্যাস ভেঙে দিতে পারে শরীরকে চিরতরের জন্য?

রাতে ইন্টারনেট ও মোবাইলে ব্যস্ত
সা…




নিজের শরীরকে সুস্থ রাখার জন্য বিশ্রামের প্রয়োজন। প্রধানত রাতে ছয় থেকে সাত ঘণ্টার টানা ঘুম শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু জানেন কি যে কিছু কিছু অভ্যাস ভেঙে দিতে পারে শরীরকে চিরতরের জন্য?

রাতে ইন্টারনেট ও মোবাইলে ব্যস্ত
সারাদিন দীর্ঘ পরিশ্রমের পর সবার উচিৎ রাতে খুব ভালো একটি ঘুম দেওয়া। কিন্তু দেখা যায় যে অনেকেই স্বাভাবিক বিশ্রাম না নিয়ে রাতের বেশিরভাগ সময় ফোন বা ইন্টারনেটে সময় কাটান। এই ভুল কাজটি শরীরের সঠিক বিশ্রামটি নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে অসুস্থ করে তোলে।

বেশি রাত জেগে বই পড়া
অনেকেরই রাত জেগে বই পড়ার অভ্যাস রয়েছে। বই পড়া এক ধরনের নেশা বলা যেতে পারে। এর ফলে যতক্ষণ না বইটি শেষ হচ্ছে ততক্ষণ বই পড়তেই থাকেন। এর ফলেও শরীরের সঠিক বিশ্রাম হয় না এবং খুব দ্রুত শরীর ভেঙে পরে।

রাত জেগে সিনেমা দেখা
সিনেমা দেখাটাও এক ধরনের নেশা। মাঝেমধ্যে বা ছুটির দিন রাতের বেলা কোনো সিনেমা দেখলে সেটি শরীরে কোনো খারাপ প্রভাব ফেলে না। কিন্তু প্রায়শই রাত জেগে সিনেমা দেখা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।

এই অভ্যাসগুলো ত্যাগ না করতে পারলে শরীরের যা ক্ষতি হবে তা চিরস্থায়ী হয়ে যাবে। এছাড়াও বেশি রাত জাগার ফলে মানসিক রোগ থেকে শুরু করে ক্যানসারের মতো মরণব্যাধি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই বেশি রাত জাগা থেকে বিরত থাকুন।


from Daily Bangla http://bit.ly/2VNO9Lg

No comments