নিজের কাছে স্বচ্ছ থাকুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

নিজের কাছে স্বচ্ছ থাকুন

নিজের কাছে স্বচ্ছ থাকলে আপনি যেকোনো পরিস্থিতিতে নিশ্চিত জয় নিয়ে ফিরবেন। আপনার জয় ঠেকাতে পারবে না কেউ। এই যেমন- মাঝে মাঝে জীবনে এমনও সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবীই অাপনাকে ভুল বুঝছে। অথচ আপনি কাউকেই বোঝাতে পারছেন না যে, আপনি ভুল…




নিজের কাছে স্বচ্ছ থাকলে আপনি যেকোনো পরিস্থিতিতে নিশ্চিত জয় নিয়ে ফিরবেন। আপনার জয় ঠেকাতে পারবে না কেউ। এই যেমন- মাঝে মাঝে জীবনে এমনও সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবীই অাপনাকে ভুল বুঝছে। অথচ আপনি কাউকেই বোঝাতে পারছেন না যে, আপনি ভুল নন। তবু সবার আঙুল আপনার দিকে। এমন পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখা দরকার। এজন্য নিজের কাছে নিজে স্বচ্ছ থাকতে হবে। নিজের কাছে স্বচ্ছ থাকতে পারলে ছয়টি দারুণ উপহার অপেক্ষা করবে অাপনার জন্যে!

মনকে দৃঢ় ও প্রশান্ত রাখার জন্য এবং জীবনে সামনের দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবচাইতে জরুরি বিষয়ই হলো, নিজের কাছে স্বচ্ছ থাকা। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত-

১. কোনো ভয় থাকবে না
আপনি জানেন আপনি যা করছেন সেটা অন্যায় না। কোনো ভুল করেননি আপনি। নিজের কাছে আপনি নিজে কাঁচের মতো স্বচ্ছ। তাই কে আপনাকে নিয়ে কি বলছে, কে আপনার দোষ ধরছে- এসব বিষয় নিয়ে আপনি মাথা ঘামানোর প্রয়োজন অনুভব করবেন না কখনই। তাই আপনার কোনো ভয় থাকবে না। আপনি নিজের জীবনে চলার পথে হয়ে উঠবেন একজন নির্ভিক যোদ্ধা।


২. অপরাধ করতে পারবেন না
আপনি যদি নিজের কাছে নিজে স্বচ্ছ থাকেন তাহলে আপনি কখনই বড় কোনো অপরাধে জড়াতে পারবেন না। কারণ এক্ষেত্রে আপনার সব সময়েই নিজের কাছে জবাবদিহি করার বিষয়টি মাথায় থাকবে। অপরাধ করলে দিন শেষে আয়নার সামনে নিজের মুখটা নিজেরই দেখতে লজ্জা লাগবে আপনার। আর তাই সহজে কোনো অন্যায় করবেন না আপনি।

৩. নিজেকে আরও বেশি ভালোবাসবেন
আপনি নিজেকে অনেক বেশি ভালোবাসতে শুরু করবেন। আপনার মধ্যে আত্মতৃপ্তি অনেক বেড়ে যাবে। নিজেকে একজন বিশুদ্ধ মানুষ মনে হবে আপনার। আর তাই নিজেকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করবে আপনার। নিজের প্রতি আরও যত্নশীল হবেন। আপনার কাজগুলোও সুন্দরভাবে সম্পন্ন হবে।

৪. মানসিক চাপ কমে যাবে
নিজের কাছে স্বচ্ছ থাকলে আপনার মানসিক চাপও কম থাকবে। আপনি জানেন আপনি আপনার স্থানে সঠিক। তাই অহেতুক কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনার। নিজের কাছে স্বচ্ছ থাকলে বিষণ্নতাও সহজে ছুঁতে পারবে না আপনাকে।

৫. আত্মবিশ্বাস বাড়বে
নিজের কাছে আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণে। আপনি যদি নিজের মন থেকে বিশুদ্ধ থাকেন তাহলে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে এবং প্রতিটি কাজের আপনার আত্মবিশ্বাসের কারণে আপনি সফল হয়ে উঠবেন।

৬. অনেক সুন্দর লাগবে পৃথিবীটাকে
কথায় আছে ‘নিজে ভালো তো দুনিয়া ভালো’। আপনি যখন নিজের কাছে স্বচ্ছ ও বিশুদ্ধ মানুষ হয়ে উঠবেন তখন পুরো পৃথিবীটাকেই আপনার একটি সহজ ও সুন্দর স্থান মনে হবে।

আসলে পরিস্থিতি যা-ই হোক না কেন, মনের এই প্রশান্ত ভাবটা পুষে রাখাটাই জরুরি। তাহলেই আপনি যেকোনো পরিস্থিতি নিজের মতো করে মোকাবিলা করতে পারবেন। আর এজন্য সব সময় মনকে প্রশান্ত রাখার চেষ্টা করুন। মন প্রশান্ত রাখতে নিয়মমাফিক সুস্থ ও সুন্দর জীবনযাপন করার চেষ্টা করুন।

এজন্য নিয়মিত মেডিটেশন করতে পারেন। মেডিটেশন অাপনাকে বিশেষভাবে সহায়তা করতে পারে। আমাদের দেশে মনকে প্রশান্ত রাখতে মেডিটেশন এখন দারুণ জনপ্রিয়। এর মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন আপনি। ভেতর থেকেই বুঝতে পারবেন, আপনি অাপনার নিজের কাছে কতটা স্বচ্ছ! আর নিজেকে চিনতে পারলে যেকোনো পরিস্থিতি থাকবে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। বিজয় আপনারই।  


from Daily Bangla http://bit.ly/2VOHD79

No comments