ক্যানসার নিয়ে আতঙ্ক বেড়ে চলেছে প্রতি দিনই। ঠিক কী কারণে ক্যানসার হতে পারে, কখন, কার হতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি চিকিত্সকরা। তবে কিছু কিছু জিনিস এড়িয়ে চললে বোধহয় কমানো যায় ক্যানসারের ঝুঁকি। জেনে নিন এমনই ছয় উপায়।
পোড়া রেড মিট এড়িয়ে চলুন: পোড়া মাংসে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন ও হেটরোসাইক্লিক অ্যামাইন যা ক্যানসারের অন্যতম কারণ
সুগার ড্রিঙ্ক এড়িয়ে চলুন: মিষ্টি, কার্বনেটেড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক শুধু ক্যানসারের ঝুঁকিই বাড়ায় না, ডায়াবেটি, ওবেসিটি ও কার্ডিওভাসকুলার সমস্যাও বাড়িয়ে দেয়।
ধূমপান ছাড়ুন: ধূমপান ফুসফুস, গলা, ল্যারিঙ্কস, মুখ, ব্লাডার, সার্ভিক্স, কিডনি ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
প্রচুর জল: ব্লাডার ক্যানসার রুখতে শরীর হাইড্রেটেড রাখা প্রয়োজন। ডিহাইড্রেশনের ফলে ইউরিনে টক্সিন জমা হয়ে ব্লাডার ক্যানসারের ঝুঁকি কমে। জল, ফ্লুইডের পরিমাণ বাড়ান।
দাঁড়িয়ে থাকুন: এক্সারসাইজ না করতে পারলেও বসে থাকার চেয়ে দাঁড়িয়ে থাকা বেশি স্বাস্থ্যকর। টানা অনেক ক্ষণ বসে থাকলে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
ভিটামিন ডি: ক্যানসারের ঝুঁকি কমাতে শরীরে ভিটামিন ডি-র প্রয়োজন। ৯০ শতাংশ ভিটামিন ডি শরীরে আসে সূর্যরশ্মি থেকে। তাই সূর্যের আলোয় সপ্তাহে অন্তত পাঁচ মিনিট বসুন।
from Daily Bangla http://bit.ly/30oNG0w

No comments