নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-রাজগঞ্জের তিন কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দিল রাজগঞ্জের তপোবন বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষ । রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের তিন পড়ুয়া অভিষেক রায়, শাবনুর ইয়াসমিন, এবং সঙ্গীতা সাহা এবছর মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। অভিষেকের প্রাপ্ত নম্বর ৬৪৪, শাবনুরের ৬৩৩ এবং সঙ্গীতার ৫৭৭ । তপোবন বিদ্যামন্দিরের কর্ণধার দেবব্রত নাগ বলেন, এই তিনজনের পড়াশুনা এই স্কুল থেকে শুরু। ছোট থেকেই তিনজনেরই পড়াশোনার ক্ষেত্রে সুনাম রয়েছে। এবার তারা মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করায় এলাকাবাসী সকলেই গর্বিত। তাদের অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে সম্বর্ধনার আয়োজন করা হয়। তিনজনকেই সম্বর্ধনা সহ কিছু বইপত্র দিয়ে সহযোগিতা ছাড়াও উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2W2XkYd

No comments