পাথর বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হ'ল দুই ব্যক্তির। মুর্শিদাবাদে সাগরদীঘির ঘটনা। মৃতদের নাম তহিদুর আলি ও জাহাঙ্গীর সেখ। বৃহস্পতিবার সকালে স্থানীয় রতনপুর সংলগ্ন ৩৪নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। এদিন সকালে সাইকেলে করে বাজার সেরে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর সেখকে একটি পাথর বোঝাই লরি প্রথমে ধাক্কা মারে পরে একই জায়গায় অপর আর এক ব্যক্তি তহিদুর আলিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ওই লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হয় ওই দুই ব্যক্তির। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ঘাতক লরি সহ চালককে আটক করা হয়। মৃতদেহ আটকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন। অভিযোগ-চালক নাবালক এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই দশ চাকার লরি চালানোর জন্যই এই দুর্ঘটনা। প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় মানুষজন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সাগরদীঘি থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি ৩৪নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলে দেয় পুলিশ। যানজট মুক্ত হয় ৩৪নম্বর জাতীয় সড়ক।
from বাংলা খবর http://bit.ly/2LNNV23

No comments