নানা ব্যবহারের প্রযুক্তি পণ্যের সেরাগুলো নিয়ে তালিকা করেন বিজনেস ইনসাইডারের বিশেষজ্ঞ দল। তাদের মতে, খুব কম দামে বা বেশি দামি পণ্য কেনা মানেই স্মার্ট শপিং নয়। ছোটখাটো অনেক পণ্য রয়েছে যা কেনার প্রয়োজন হয়। বাজার থেকে না বুঝে একটি কিনে আনার পর পয়সাটাই জলে যায়। এ ধরনের পণ্য যারা তৈরি করে তাদের চেষ্টা থাকে ক্রেতাকে তাদের পণ্যটাই সেরা বলে তুলে ধরা। অনেকেই সিদ্ধান্তহীনতায় পড়ে যান। এখানে বিশেষজ্ঞ দল কিছু পণ্যের সেরাগুলোর কথা তুলে ধরেছেন।
১. এইচডি অ্যান্টেনা:
বাজারে অসংখ্য নির্মাতার এইচডি অ্যান্টেনা পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞ দল পছন্দ করেছেন মনোপ্রাইস এর অ্যান্টেনাকে। এর সবচেয়ে বড় অসুবিধা হলো, এটি চারদিক থেকে সিগনাল গ্রহণ করতে পারে। সেরা ফল পেতে একটি টাওয়ারের দিকে মুখ করিয়ে দিতে হবে।
২. রিচার্জেবল ব্যাটারি এবং চার্জিং ডক:
বহু ইলেকট্রনিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করে। অনেক ব্যাটারি বেশ ভালো কাজ করে। কিছু আবার চলতে চলতে সমস্যা করতে থাকে। রিচার্জ করা যায় এমন এএ বা এএএ ব্যাটারির জন্য প্যানাসনিকের এনেলপ ব্যাটারিকে সেরা মনে করছেন বিশেষজ্ঞ দল। এই ব্যাটারিগুলো ২১০০ বার চার্জ দেওয়া যায়। এগুলো টানা ৭ বছর চলে।
৩. এনার্জি কনসার্ভিং আউটলেট:
বাজারে এনার্জি সেভিং আউটলেট কমই আছে। এদের মধ্যে সিম্পল টাচ সেরা। এর মাধ্যমে সময় বেঁধে দিয়ে এনার্জির ব্যবহার করা যায়। ধরুন, গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছেন। তখন সময় দেওয়া থাকলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। স্পিকার, স্টেরিও বা রেডিওর সংযোগ দেওয়া যায় এতে।
৪. ক্যাবল মডেম:
ইন্টারনেট সেবা প্রদানকারীর কাছ থেকে নেওয়া বহু ক্যাবল মডেম আপনার পকেটের পয়সা খসাবে। এতে প্রতিমাসেই বাড়তি অর্থ যেতে থাকবে। এ ক্ষেত্রে সার্ফবোর্ড এসবি৬১৪১ যন্ত্রটিকে সবচেয়ে ভালো মনে করছেন বিশেষজ্ঞরা। অধিকাংশ আইএসপিএস-এর সঙ্গে কাজ করে এটি।
৫. লেড লাইট বাল্ব:
আসলে আপনি কত সময় এটি ব্যবহার করেন তার ওপর নির্ভর করে কোনটি কিনবেন। এনার্জি বাঁচায় এমন অনেক লেড লাইট রয়েছে। কতদিন টেকে বা এর দাম গুরুত্বপূর্ণ বিষয়। একটু কম দামের সেরা লাইটগুলোর মধ্যে রয়েছে টিসিপি ৬-প্যাক। এটি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অপেক্ষাকৃত কমে আসে।
৬. আনলকড স্মার্টফোন:
বহু অর্থ ব্যয় করা হয় স্মার্টফোনের পেছনে। অনেকেই আনলকড ফোন কেনেন। এর হার্ডওয়্যারের পেছনে কিছু অর্থ ব্যয় হয়। আনলকড ফোনের ক্ষেত্রে ভিভো এক্সএল স্মার্টফোনটি বেশ ভালো মানের ফোন।
৭. স্মার্ট থার্মোস্ট্যাট:
এ ধরনের প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বেশ কয়েকটি স্মার্ট থার্মোস্ট্যাট পাওয়া যায়। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে নেস্ট লার্নিং থার্মোস্ট্যাট। গুগলের মালিকানাধীন এই প্রতিষ্ঠান উন্নতমানের থার্মোস্ট্যাট তৈরি করে। এর দাম পড়ে ২৫০ ডলার। বাড়িতে প্রতিদিন কত শক্তি খরচ করছেন তা ঠিক রাখতে সহজ করবে যন্ত্রটি।
from Daily Bangla http://bit.ly/2H34BOS

No comments