মোদির সাফল্যের খুশিতে এলাকার মানুষদের ফ্রি-তে চা খাওয়ানোর উদ্যোগ চা বিক্রেতা বিশু সরকারের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মোদির সাফল্যের খুশিতে এলাকার মানুষদের ফ্রি-তে চা খাওয়ানোর উদ্যোগ চা বিক্রেতা বিশু সরকারের

নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চা-ওয়ালা। তাই নরেন্দ্র মোদীর সাফল্যকে নিজের সাফল্য ভেবে সাধারণ মানুষের মধ্যে বিনা পয়সায় চা বিতরণ করছেন বালুরঘাটের এক চা বিক্রেতা। খুশির আনন্দে সামিল হতে সেই চায়ের দোকান…



নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চা-ওয়ালা। তাই নরেন্দ্র মোদীর সাফল্যকে নিজের সাফল্য ভেবে সাধারণ মানুষের মধ্যে বিনা পয়সায় চা বিতরণ করছেন বালুরঘাটের এক চা বিক্রেতা। খুশির আনন্দে সামিল হতে সেই চায়ের দোকানে ভিড় করছেন সব রাজনৈতিক দলের মানুষ সহ সাধারণ মানুষ। গোটা ভারত বর্ষ জুড়ে মোদীর জয়জয়কার। বালুরঘাটেও বিজেপি জয়ী হয়েছে। তাই খুশির আনন্দ শুধু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নয়, আনন্দ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। এদিন বালুরঘাটের সত্যজীত মঞ্চ এলাকায় সাধারণ মানুষের মধ্যে দিনভর বিনা পয়সায় চা খাওয়ানোর উদ্যোগ নিল বালুরঘাট এর চা বিক্রেতা বিশু সরকার। আজ সারাদিন পথচলতি মানুষদের ফ্রি-তে চা খাওয়াবেন তিনি বলে জানিয়েছেন।মোদি চা ওয়ালা ছিলেন তিনিও চাওয়ালা তাই মোদির সাফল্যই তার সাফল্য সেই কারণেই বালুরঘাটের বিশু সরকার আজ সকাল থেকে বিনা পয়সায় চা দিচ্ছেন তার চায়ের দোকান থেকে । সকাল থেকেই মানুষ ভিড় জমিয়েছেন বিশুর দোকানে আজ বিনা পয়সায় চা । সারাদিনে মেরেকেটে আর 200 থেকে 300 টাকা উপার্জন আজ সে উপার্জন হবে না জানে। তাও মানুষের কাছে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই | শুধু বিশু নয় , বিশুর মতন আরও অনেকে বালুরঘাটের খাদিমপুর , সাহেবাকাছারী এলাকার এক মৎস্যজীবী তিনিও আজ বিনা পয়সায় মিষ্টি খাওয়াচ্ছেন এলাকাবাসীদের কারণ মোদি জিতেছে জিতেছে বিজেপি বালুরঘাট আসন থেকে । রাজনৈতিক মতাদর্শ যাই হোক বালুরঘাটের মানুষ মেতেছেন আনন্দে সবাই একসাথে চা ও মিষ্টি ভাগ করে নিয়েছেন একে অপরের সাথে ।


from বাংলা খবর http://bit.ly/2Er4UBh

No comments