পুলিশে নালিশ করলেন এআর রহমান! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুলিশে নালিশ করলেন এআর রহমান!

বাধ্য হয়েই পুলিশের কাছে গেলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। তবে ভারতের নয়, আমেরিকায় তিনি বেজায় সমস্যায় পড়ার কারণে এই পদক্ষেপ নিয়েছেন রহমান।

ভারতের পাশাপাশি আমেরিকার লস অ্যাঞ্জেলেসেও একটি বিলাসবহুল বাড়ি আছে ভারতের এই মোজার্টের। সোম…




বাধ্য হয়েই পুলিশের কাছে গেলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। তবে ভারতের নয়, আমেরিকায় তিনি বেজায় সমস্যায় পড়ার কারণে এই পদক্ষেপ নিয়েছেন রহমান।

ভারতের পাশাপাশি আমেরিকার লস অ্যাঞ্জেলেসেও একটি বিলাসবহুল বাড়ি আছে ভারতের এই মোজার্টের। সোমবার রহমানের অফিশিয়াল ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তার লণ্ডভণ্ড ফ্ল্যাটের ছবি। এছাড়াও তার ফ্ল্যাটের ওয়ালে বিশ্রিভাবে লেখাঝোকা ও অাঁকাআঁকি করা হয়েছে।

রহমানের কাছের এক বন্ধু জানিয়েছেন, রহমানই প্রথম আবিষ্কার করেন তাঁর বাড়ির এই অবস্থা। তবে তাঁর পরিবারের কোনও ক্ষতি হয়নি। তিনি এও বলেন, আমেরিকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে।

তবে ব্যাপারটিকে মোটেই সহজভাবে নিতে রাজি নন এ আর রহমান। আর তাই পুলিশের কাছে নালিশ দায়ের করেছেন তিনি। আবেদন করেছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এর নিষ্পত্তি করা হয়।


from Daily Bangla http://bit.ly/30GQR3Z

No comments