ইন্টারনেটে আপত্তিকর ছবি : শ্রুতির মামলা সিআইডিতে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্টারনেটে আপত্তিকর ছবি : শ্রুতির মামলা সিআইডিতে

কোন রকম অনুমতি ছাড়াই আপত্তিকর কিছু ছবি ইন্টারনেটে প্রকাশ করায় এবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। ভারতের অন্ধ্রপ্রদেশের এক সিআইডি অফিসার জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি গোয়েন্দা সংস্থ…



কোন রকম অনুমতি ছাড়াই আপত্তিকর কিছু ছবি ইন্টারনেটে প্রকাশ করায় এবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। ভারতের অন্ধ্রপ্রদেশের এক সিআইডি অফিসার জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি গোয়েন্দা সংস্থার আইনি বিভাগের কাছে পাঠানো হবে।

গত জানুয়ারিতে তেলগু সিনেমা ইয়েবাডু-তে একটি আইটেম গানের দৃশ্যে শ্যুটিং করেছিলেন শ্রুতি। এই গানেরই ছাড়পত্র না পাওয়া শ্রুতির কয়েকটি ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই ঘটনায় যথেষ্ট হতাশ হন শ্রুতি।

তাঁর বলেন, ওই আইটেম গান পিম্পল ডিম্পল-এর যে ছবিগুলি ফাঁস হয়ে গিয়েছে সেগুলি প্রকাশ করার অনুমতি দেয়া হয়নি। প্রযোজক ওয়াদা করেছিলেন এই আইটেম গানের কোনো ছবি অনুমতি ছাড়া প্রকাশ করবেন না। কিন্তু এখন সেই ছবিগুলোই ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে। ক্যামেরাবন্দী ওই ছবিগুলি এমন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছিল যাতে সেগুলি অশ্লীল মনে হওয়ায় কারণেই ছাড়পত্র মেলেনি। কিন্তু কোনওরকম অনুমোদন ছাড়াই ওই ছবিগুলি বেশকিছু ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। রামচন্দ্রন তেজা ও এমি জ্যাকসন অভিনীত ওই তামিল সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে শ্রুতির আইটেম গানটি দারুন জনপ্রিয় হয়েছিল।


from Daily Bangla http://bit.ly/2M8uv8m

No comments