অন্তরবাসের’ নতুন রাস্তা অন্তর্বাস - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অন্তরবাসের’ নতুন রাস্তা অন্তর্বাস

শাড়ি, গয়নার দিন আসলে অস্তমিত। পুরুষরা আজকাল স্ত্রী বা প্রেমিকার মন জয় করাতে উপহার হিসেবে বেছে নিচ্ছেন অন্তর্বাস। সাম্প্রতিক ট্রেন্ড বলছে, বহু পুরুষই মহিলাদের অন্তর্বাস কিনছেন। অনলাইন শপিং-এর এই সময়ে ব্যাপারটা ভালই জমে উঠেছে...



শাড়ি, গয়নার দিন আসলে অস্তমিত। পুরুষরা আজকাল স্ত্রী বা প্রেমিকার মন জয় করাতে উপহার হিসেবে বেছে নিচ্ছেন অন্তর্বাস। সাম্প্রতিক ট্রেন্ড বলছে, বহু পুরুষই মহিলাদের অন্তর্বাস কিনছেন। অনলাইন শপিং-এর এই সময়ে ব্যাপারটা ভালই জমে উঠেছে...
ক্যাপশন: উপহারের সংজ্ঞা বদলে যাচ্ছে। হালফিলের ট্রেন্ড লঁজারি । ছবি: থিঙ্কস্টক

শপিং মলে স্ত্রী বা বান্ধবীর সঙ্গে সব ডিপার্টমেন্টে ঘুরঘুর করেন। এমনকী ট্রায়াল রুমের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতেও আপত্তি নেই। কিন্তু দ্বিতীয়জন অন্তর্বাসের দিকে ঢুকলে পুরুষদের শিশু-পোশাক শাখায় পর্যন্ত ঘুরতে দেখা যায়। এমন মুখচোরা পুরুষরাই এখন মহিলাদের অন্তর্বাস দেদারছে কিনছেন।
সমীক্ষায় দেখা গেছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে পুরুষদের অন্তর্বাস কেনার হিড়িক পড়ে যায়। এটাই বিয়ে, ভ্যালেন্টাইনস ডে-র সময়। অনলাইন লিঙ্গানি স্টোর ‘ক্লোভিয়া’-র প্রতিষ্ঠাতা নেহা কান্ত-এর কথায়, ‘‘এই সময়ে অন্তর্বাসের ২৫ শতাংশই ক্রেতাই পুরুষ। অনেকে গিফট প্যাকও করান।’’

কাস্টমার কেয়ারে ফোন করে প্রডাক্ট সম্পর্কে খোঁজখবর করেন বহু পুরুষ। আরও রয়েছে ‘প্রিটি সিক্রেটস’।তাদের মোট ক্রেতার ২০ শতাংশই পুরুষ।

ভ্যালেন্টাইনস ডে-তে অনেক পুরুষ মহিলাদের অন্তর্বাস কেনেন। বিবাহবার্ষিকী বা জন্মদিনেও স্ত্রী বা বান্ধবীকে অন্তর্বাস উপহার দেওয়ার চল শুরু হয়েছে।

ইন্টারনেটে পরিচয় গোপন রাখার বিষয়টিও পুরুষদের স্বস্তিতে রাখছে। তা হলে আর দেরি কেন?

ভরা বিয়ের মরসুম তো চলছেই। বিবাহবার্ষিকী যদি এর মধ্যেই পড়ে...!


from Daily Bangla http://bit.ly/2JuXFLM

No comments