জুতসই পোশাকে স্বাস্থ্যবানদেরও দেখাবে স্লিম - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

জুতসই পোশাকে স্বাস্থ্যবানদেরও দেখাবে স্লিম

অনেকেরই একটু ভারী চেহারা। আর উৎসবের মৌসুমে তা ঢাকার আপ্রাণ চেষ্টা চালান তাঁরা। আজকে রইলো তাঁদের জন্য কিছু টিপস যার সাহায্যে আপনিও হয়ে উঠতে পারবেন অন্যদের মতই নজরকাড়া।

ঠিকমত কুর্তা পরুন : টাইট বা বডি হাগিং কুর্তার থেকে দূরে থাক…



অনেকেরই একটু ভারী চেহারা। আর উৎসবের মৌসুমে তা ঢাকার আপ্রাণ চেষ্টা চালান তাঁরা। আজকে রইলো তাঁদের জন্য কিছু টিপস যার সাহায্যে আপনিও হয়ে উঠতে পারবেন অন্যদের মতই নজরকাড়া।

ঠিকমত কুর্তা পরুন : টাইট বা বডি হাগিং কুর্তার থেকে দূরে থাকুন। এতে আপনাকে আরো মোটা লাগবে। তার বদলে লুজ জামাকাপড় পরুন। সব থেকে ভালো হয় যদি সুতির জামাকাপড় পরতে পারেন। আপনার থাই আর হিপ যদি শরীরের অন্য অংশের তুলনায় মোটা হয়‚ তাহলে লং কুর্তা পরুন। যাতে শরীরের ওই অংশ ঢাকা থাকে। তবে লুজ কুর্তা পরতে বলছি মানে অই নয় যে বেঢপ কিছু পরলেন। অল্প লুজ পোশাক পরুন।

সঠিক সালোয়ার পরুন : সালোয়ার পরার সময় নিয়মটা কিন্তু উল্টো। মনে রাখবেন সালোয়ার যেন একদম ঢলঢলে না হয়। এতে কিন্তু আপনাকে আরো মোটা লাগবে। সরু পাজামা পরলে আপনার কোমর ও অনেকটা পাতলা দেখাবে। কুর্তার মতই আপনার সালোয়ার ও যেন বডি হাগিং মেটিরিয়াল দিয়ে বানানো না হয়। লুজ ট্রাউজার ও কুর্তার সঙ্গে পরতে পারেন।

সঠিক শাড়ি নির্বাচন করুন : শাড়ি পরার সময় অবশ্যই সুতির বা ভারী সিল্কের শাড়ি এড়িয়ে চলুন। তার বদলে শিফন‚ ক্রেপ বা জর্জেটের শাড়ি পরুন। পেটে এবং কোমরের কাছে যদি মেদ থাকে তাহলে বেশি কুঁচি করবেন না। এতে কিন্তু পেটের কাছটা আরো ফুলে থাকবে।

শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজ পড়ুন:  ব্লাউজ পরার সময় এমব্রায়ডারড ব্লাউজ এড়িয়ে চলুন। তার বদলে প্রিন্টেড ব্লাউজ পরুন। এতে আপনাকে অনেকটা রোগা দেখাবে। বেশি পিঠ খোলা ব্লাউজ এড়িয়ে চলুন। হাতকাটা ব্লাউজ এবং ছোট হাতা একেবারেই ‘নো নো‘।

সঠিক গয়না পরুনঃ হাল্কা কোন ব্রেসলেট বা স্লিক চুড়িও পরতে পারেন। এতে আপনার হাত অনেকটা সরু দেখাবে। অন্যদিকে ভারী গয়না এড়িয়ে চলুন। গলায় কিছু না পরে এমন কানের দুল পরুন যাতে সবার দৃষ্টি তার ওপরেই থাকে।

সঠিক হেয়ার স্টাইল করুন : টাইট করে চুল না বেঁধে পারলে খুলে রাখুন।

সঠিক জুতো পরুন : শাড়ি বা আনারকলি সালোয়ার কামিজের সঙ্গে স্টিলেটো পরুন। যারা স্টিলেটো পরে হাঁটতে পারেন না তারা পাম শু পরুন। এতে আপনার পা অনেকটা রোগা দেখাবে।


from Daily Bangla http://bit.ly/2Jf2Kc0

No comments