ভোটের ফলের পর অশান্ত কোচবিহারে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের ফলের পর অশান্ত কোচবিহারে

নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-ভোটের ফলের পর অশান্ত কোচবিহারে। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত ৬ বিজেপি কর্মী। গফহটনাটি ঘটেছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুটি এলাকায়। ঐ ঘটনার পর আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। …



নিজস্ব প্রতিনিধি, ২৫মেঃ-ভোটের ফলের পর অশান্ত কোচবিহারে। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত ৬ বিজেপি কর্মী। গফহটনাটি ঘটেছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুটি এলাকায়। ঐ ঘটনার পর আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। ওই ঘটনায় তুফান গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, ভোটের ফল বেরনোর পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপর বাঁশ-লাঠি বল্লম নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় বল্লমের কোপে মহম্মদ এরশাদ আলি নামে বিজেপি কর্মীর আঙুল কেটে যায়। গুরতর আহত হয় আরও ৫ জন বিজেপিকর্মী। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। বিজেপি সূত্রে জানা যায়, আহত ওই ৬ জনের নাম মোক্তার আলি মিয়া , মালেক মিয়া , এন্দাদুল হক , মহম্মদ এরশাদ আলি , গুণজর মিয়া , আব্দুল বারেক মিয়া । জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টা নাগাদ বিজেপি কর্মীরা বিজয় মিছিল করা হয়। সেই মিছিল করে বক্সিরকূটি কিছু বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করার জন্য মহম্মদ এরশাদ আলি আরও বেশ কয়েকজন যান। সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার বাড়িতে কিছু তৃণমূলের দুষ্কৃতী জমায়েত হয়।
সেই সদস্যার বাড়ির কাছে যেতে না যেতেই তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ, লাঠি, বল্লম নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। সেই ঘটনায় বল্লমের কোপে আঙুল কেটে যায় এক কর্মীর আহত হয় আরও ৫ জনের বেশি। তারা প্রত্যেকে বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেসর মহিলা সংগঠনের সম্পাদিকা ও সিতাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় দুটি গাড়ি, তিনটি বাইক ভাঙচুর করা হয়। সকালে বাড়ির সামনে বেশ কয়েকটি বোমাও দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



from বাংলা খবর http://bit.ly/2HW1Pd8

No comments