
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফার নির্বাচন হতে চলেছে কোচবিহারে এ নির্বাচনকে কেন্দ্র করে ১১ই এপ্রিল ভোট কর্মীরা আজ কোচবিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করলেন।কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা শাসকের অফিস কোচবিহারের রাম ভোলা স্কুল সব জায়গাতেই ভোট কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বলেন আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহারের প্রত্যেকটি বুতে কেন্দ্রীয় বাহিনীতে মোতায়েন করতে হবে। কারণ পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা তাদের কাছে ভোলার নয়। তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী না আসলে পরে কোন ভোট কর্মী ভোটগ্রহণ স্থানে যেতে রাজি নয়। পাশাপাশি পথ অবরোধ চলে কোচবিহারে।
No comments