BREAKING.. শুভেন্দুকে সাথে নিয়ে গুরুর বিরুদ্ধে নমিনেশন দাখিল করল শিষ্য - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. শুভেন্দুকে সাথে নিয়ে গুরুর বিরুদ্ধে নমিনেশন দাখিল করল শিষ্য

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার। এদিন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন প্রার্থী। প্রার্থী অপূর্ব সরকারকে এই কেন্দ…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার। এদিন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন প্রার্থী। প্রার্থী অপূর্ব সরকারকে এই কেন্দ্র থেকে জেতাতে প্রথম পদক্ষেপ নিলেন মন্ত্রী। নমিনেশন জমার দিন মন্ত্রী শুভেন্দু অধিকারী পাশে থাকায় তার মনোবল যে দ্বিগুণ বেড়েছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রার্থীর চলনেবলনে। জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিশাল মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে হাজির হন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, জেলা সভাপতি সুব্রত সাহা, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, জেলা সহ সভাপতি অশোক দাস সহ তৃনমূল নেতৃত্ব। এদিন সকাল থেকে জেলা প্রশাসনিক ভবন চত্বরে জারি ছিল ১৪৪ধারা। এছাড়াও গোটা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

No comments