
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী সভা কে কেন্দ্র করে চাপান-উতোর শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের মধ্যে। চাপে পড়েছেন কোচবিহারের জেলা প্রশাসন। আগামী ৭ ই এপ্রিল কোচবিহার শহরের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর নির্বাচনী সবার জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে থেকে অনুমতি পেয়েছেন বলে বিজেপি দাবি করে। অন্যদিকে আগামী ৮ ই এপ্রিল একই স্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দেয় কোচবিহার জেলা প্রশাসন। আজ রাস মেলার ময়দানে তৃণমূলের পক্ষ থেকে ফ্লেক্স ও ব্যানার লাগানো হচ্ছে যদিও বিজেপির প্রশ্ন কি করে তৃণমূল কংগ্রেস মঞ্চ বানায় তাদের পারমিশন রয়েছে আগামী ৭তারিখ নরেন্দ্র মোদীর সভা।
No comments