
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- শ্রীরামপুরে আজ বিকালে একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাথমিকভাবে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। বিকাল প্রায় সাড়ে চারটে নাগাদ আপ হাওড়া-শেওড়াফুলী লোকাল দু নম্বর প্লাটফর্মেলাইনে ঢোকার সময় একটি মেন্টেন্যানস গাড়ীর সাথে ধাক্কা লাগে। এরফলে ডাউন এবং রিভার্সেবল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলকর্মীরা পৌঁছেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে আপ শেওড়াফুলি লোকাল এসে ধাক্কা মারে ট্রেনের মেন্টেন্যানস গাড়ীটি। মেন্টেন্যানস গাড়ীটিকে প্রায় দুশো মিটার টেনে নিয়ে যায়। মেন্টেন্যানস গাড়ীটিতে সকল কর্মী কমবেশি আহত হয়েছেন। এরফলে বেসরকারী মতে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। তাদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অপরদিকে এই ঘটনার জেড়ে এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল সূত্রের খবর মোট ৮ টি ট্রেন বাতিল করা হয়। সমস্যায় পড়েন অফিস ফেরৎ নিত্য যাত্রীরা। হাওড়া স্টেশন জুড়ে এই মুহূর্তে বাড়ি ফেরার চিন্তায় উদ্বিগ্ন যাত্রীদের ভীড়।
No comments