
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার নাকাশিপাড়ায়।মৃত বিজেপি কর্মীর নাম হৃদয় রাজয়ার।শনিবার সকালে নাকাশিপাড়া থানার সরডাঙ্গা গ্রামে একটি মাঠের মধ্যে থেকে হৃদয় রাজয়ার এর দেহ উদ্ধার করে পুলিশ।সূত্রের খবর,নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েত এর সরডাঙ্গা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর হৃদয় রাজয়ার শুক্রবার সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ী থেকে বের হন।অভিযোগ,এর পর আর সারারাত বাড়ী ফেরেননি হৃদয় বাবু।শনিবার আনুমানিক সকাল 10 টা নাগাদ ওই এলাকারই একটি মাঠের পাশে ঝোপের ভিতর থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেহ দেখতে পান স্থানীয় মানুষজন।নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
No comments