BREAKING.. বিএসএনএল পরিষেবা বিপর্যস্ত হবার আশঙ্কা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. বিএসএনএল পরিষেবা বিপর্যস্ত হবার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- বাংলা নববর্ষের আগেই কৃষ্ণনগর নক্ষত্র ভবনের বিএসএনএল এর ১১৭ জন অস্থায়ী কর্মীকে নোটিস ধরালো ঠিকাদারি সংস্থা যার ফলে গতকাল থেকে একদিকে যেমন তৈরি হয়েছে অচলাবস্থা তার ওপর ঠিকাদারি সংস্থার ম্যা…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- বাংলা নববর্ষের আগেই কৃষ্ণনগর নক্ষত্র ভবনের বিএসএনএল এর ১১৭ জন অস্থায়ী কর্মীকে নোটিস ধরালো ঠিকাদারি সংস্থা যার ফলে গতকাল থেকে একদিকে যেমন তৈরি হয়েছে অচলাবস্থা তার ওপর ঠিকাদারি সংস্থার ম্যানেজারকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে আইএনটিটিইউসি কর্মী সংগঠন।আর এরর ফলে নির্বাচনের মুখে ভেঙে পড়ার আশঙ্কা গোটা নদিয়া জেলার বিএস এন এল পরিষেবা।অস্থায়ী কর্মীদের দাবী, দীর্ঘ ৩০ বৎসর যাবত কর্মীরা রোদ জল ঝড় উপেক্ষা করে জেলার সাধারণ মানুষ সহ জেলার প্রতিটি অফিস আদালতে বিএসএনএল পরিষেবা দিয়ে আসছিল।বিভিন্ন সময় বেশ কয়েক মাসের বকেয়া বাকী রেখেই অস্থায়ী কর্মীরা তাদের কর্ত্যব্য থেকে মুখ ঘোড়ায় নি।হঠাৎ করে ঠিকাদারি সংস্থা বিএস এন এলের সাথে কাজ করবে না বলে নির্ধারিত সময়ের শেষ হতে না হতেই নোটিশ জারি করে।আর তাতেই সমস্যা তৈরি হয় বলে খবর।তবে ঠিকাদারি সংস্থা এ ও জানায় অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেই কেন বঞ্চনার স্বীকার হতে হচ্ছে তার কারণ অজানা সকলের কাছেই।অস্থায়ী কর্মীদের দাবি কর্মীদের তিন মাসের বকেয়া পরিশোধ করতে হবে এবং যতদিন না পর্যন্ত নতুন ঠিকাদারি সংস্থা আসে ততদিন বর্তমান ঠিকাদারি সংস্থাকে অস্থায়ী কর্মীদের কাজ পুনর্বহাল রাখতে হবে।

No comments