
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিলের দিন ছিল আজ থেকে 9 তারিখ অব্দি। প্রথম দিনেই মনোনয়নপত্র দাখিল করলেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের 2 এস ইউ সি আই প্রার্থী। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী আয়েশা খাতুন ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজয় দলুই। বীরভূমের বাস স্ট্যান্ড সংলগ্ন জেলা কার্যালয় থেকে একটি মিছিল করে পৌঁছালেন প্রশাসনিক ভবন অব্দি। এরপর জেলা শাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন দুই প্রার্থী।
No comments