
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ-দীর্ঘদিন ধরে অসুস্থ সেই অসুস্থতা সহ্য করতে না পেরে ও তার চিকিৎসার খরচ জোগাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল বছর চল্লিশের শিবনাথ সরকার। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো নিউটাউন থানার পুলিশ। ঘটনাস্থল নিউটাউন সুলঙগুড়ি দক্ষিণ পাড়া। বাসিন্দাদের দাবি, গত চার পাঁচ বছর ধরে সুলঙগুড়ি দক্ষিণ পাড়াতে ভাড়া নিয়ে থাকত শিবনাথ। বছর খানেক ধরে রোগে ভুগছিলেন। তার চিকিৎসা করাছিলেন শিবনাথ। পেশায় পাইপ লাইন মিস্ত্রি। গত পরশু দিন বাড়ির মালকিনের সঙ্গে শেষ কথা হয় শারীরিক অসুস্থতা নিয়ে। ডাক্তার দেখালেও রোগ সারছে না এমনটাই জানায় শিবনাথ। আজ সকাল থেকে দরজা খুলছে না দেখে ডাকাডাকি করে। কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে। এরপর খবর দেওয়া হয় নিউটাউন থানার পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে পাখার সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
No comments