BREAKING.. নির্বাচনী বিধি ভঙ্গ করে সরকারী জায়গায় বিজেপির পার্টি অফিস - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. নির্বাচনী বিধি ভঙ্গ করে সরকারী জায়গায় বিজেপির পার্টি অফিস

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- নির্বাচনী বিধি ভঙ্গ করে সরকারী জায়গায় বিজেপির পার্টি অফিস নিয়ে শুরু বিতর্ক। ঘটনাটি ভদ্রেশ্বর থানার চাঁপদানির ১২ নম্বর ওয়ার্ডের। ওই ওয়ার্ডে পৌরসভার রাস্তার পাশের ফাঁকা জমিতে হঠাৎ করেই এ…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২এপ্রিলঃ- নির্বাচনী বিধি ভঙ্গ করে সরকারী জায়গায় বিজেপির পার্টি অফিস নিয়ে শুরু বিতর্ক। ঘটনাটি ভদ্রেশ্বর থানার চাঁপদানির ১২ নম্বর ওয়ার্ডের। ওই ওয়ার্ডে পৌরসভার রাস্তার পাশের ফাঁকা জমিতে হঠাৎ করেই এই পার্টি অফিস গজিয়ে ওঠে। নির্বাচনের দিন ঘোষনার পর যা নির্বাচনী বিধি ভঙ্গের সমান বলেই মনে করছেন বিরোধী রা। কিন্তু পুলিশ-প্রশাসনের নজরদারির অভাবে সেখানেই গড়ে উঠেছে বিজেপির ওই দলীয় অফিস। মঙ্গলবার সন্ধ্যায় যা উদ্বোধন করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা প্রার্থীর বক্তব্য অনেক জায়গাতেই অন্যান্য দলের এরকম কার্য্যালয় রয়েছে। তাহলে আমাদেরটা নিয়ে কিসের অসুবিধা। স্থানীয় তৃণমূল নেতা বলেন আমরা এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।

No comments