
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- লোকসভা ভোটে নরেন্দ্র মোদিকে আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য মোদীর সমর্থনে বোম্বাইয়ের দুই বাসিন্দা একটি ম্যারাথন দৌড় এর সূচনা করেন। গত মাসের ২৫শে মার্চ ইন্ডিয়া গেট থেকে বোম্বের দুই বাসিন্দা নেহা সিং এবং সমর সিং মোদীর সমর্থনে একটি ম্যারাথন দৌড় সূচনা করেন | তারা ৫০দিনে ৫০টি শহর ঘুড়ে মোদীর সমর্থনে ভোট দেওয়ার জন্য আরজি জানাবেন বলে জানিয়েছেন নেহা সিং | চলতি মাসের ১৩ই মে অমৃতসরে শেষ করতে চলেছে তারা তাদের এই ম্যারাথন | গতকাল পাটনা থেকে আজ শিলিগুড়িতে এসে পৌঁছালেন নেহা সিং ও সমর সিং। আজ শিলিগুড়ি বাসীকে ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন করে এবং মোদিজীর সমর্থনে ভোট দেওয়ার আর্জি জানিয়ে আগামীকাল তারা চলে যাবে মালদা।
No comments