BREAKING.. এসডিপিও এবং তৃণমূল কংগ্রেস কে হুমকি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. এসডিপিও এবং তৃণমূল কংগ্রেস কে হুমকি

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর শহরের ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডের মল্লশ্বরপল্লী এলাকায় বিজেপির দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি দেওয়াল তাদের ওয়ালিং মুছে…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর শহরের ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডের মল্লশ্বরপল্লী এলাকায় বিজেপির দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি দেওয়াল তাদের ওয়ালিং মুছে দিয়ে বকু ফর্ তৃণমূল কংগ্রেস লেখা হয়েছে বলে দাবি বিজেপির।তৃনমুলের পক্ষ থেকে এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর শহরের ৬ এবং ৯ নাম্বার ওয়ার্ডের এলাকায় বেশ কয়েকটি দেওয়াল রাতের অন্ধকারে বিজেপির লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম কেউ বা কারা তা মুছে তৃণমূল কংগ্রেস লিখে দেয় এই ঘটনায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্ধমান খণ্ডঘোষ থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা প্রশাসন এবং বিষ্ণুপুরে এস ডি পি ও সুকোমল দাসের বিরুদ্ধে অভিযোগ করেন। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলে তিনি দাবি করেন।তৃনমুলের পক্ষ থেকে এই ঘটনা বিজেপির গোষ্ঠী দন্দ বলেই দাবি করা হয়েছে।

No comments