
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে থেকে গ্রেফতার গোর্খা জনমুক্তি মোর্চার বিমলপন্থী সেন্ট্রাল কমিটির দুই নেতা রোহন রাই ও যোগেশ প্রধান। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় ওই দুই নেতা। এরপর বাইরে বেরোতেই তাদের গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।প্রসঙ্গত, এদিন দিল্লী থেকে পাহাড়ের ফেরার কথা ছিল বিমল গুরুঙ্গ ও রোশন গিরি সহ আরও আটজনের। যদিও বিমল গুরুঙ্গ ও রোশন গিরি না আসলেও। এদিন এসে পৌছায় গোর্খা জনমুক্তি মোর্চার সেন্টাল কমিটির এই দুই সদস্য। তারা বিমান বন্দরে আসতেই গ্রেফতার করে পুলিশ।
No comments