
নিজস্ব প্রতিনিধি, উত্তরদিনাজপুর, ২৪এপ্রিলঃ-"ইন্তেহা হো গয়ী ইন্তেজার কি, আবতক খবর নেহি আয়ে মেরে ইয়ারকি"। এই শায়েরী শুনিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নয় বারের বিধায়ক করিম চৌধুরী বললেন, দুইদিন থেকে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা থেকে তার দলের হয়ে করিম চৌধুরী প্রতিদ্বন্ধিতা করুক। ফিরে আসুক তার দলে । কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো ফোন আসেনি। যদি তার তরফ থেকে এ ধরনের কোনো খবর আসে তবে তা অবশ্যই বিবেচনা করে দেখব। নিজের বাড়ির সামনে বাংলা বিকাশ বাদী কংগ্রেস আয়োজিত কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে এমনই জানান আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তিনি নির্দল প্রার্থী হয়েই আপাতত দাঁড়াবেন বলে মনস্থির করেছেন। কারণ তার দল এখনও দলীয় প্রতীক পায়নি। তাই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেও বাংলা বিকাশ বাদী কংগ্রেস সমর্থন জানিয়ে তার পাশে থাকবেন । অন্যদিকে অনেকদিন পর আব্দুল করিম চৌধুরী বাড়ির সামনে যেন আবার ফিরে এলো উচ্ছাসের বহিঃপ্রকাশ।কর্মী সমর্থকদের আনাগোনায় যেন সরগরম হয়ে উঠল ওই চত্বর। যেন আবার ফিরে এলো জমিদারি মেজাজ। আর সেই মেজাজকে সঙ্গে নিয়েই কয়েক শতাধিক দলীয় সমর্থকদের নিয়ে কর্মী সভা সারলেন তিনি। পাশাপাশি তাদেরকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে বিধানসভা উপনির্বাচনে সক্রিয় ভাবে অংশ নেবার কথা বললেন। তবে শহর জুড়ে আব্দুল করিম চৌধুরী কি আবার তৃণমূলে ফিরছেন? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলের জোর জল্পনা কল্পনা।
from Breaking Kolkata http://bit.ly/2DrguLZ
No comments