সোনাক্ষি এবার গায়িকা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সোনাক্ষি এবার গায়িকা

বলিউডের একের পর এক প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি গানের দিকে ঝুঁকছেন। প্রথমবারের মত গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর নিজের ছবিতে গান গাইলেন আলিয়া ভাট। আর সোনাক্ষি সিনহার ‘তেভার’ ছবিতে একটি …


বলিউডের একের পর এক প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি গানের দিকে ঝুঁকছেন। প্রথমবারের মত গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর নিজের ছবিতে গান গাইলেন আলিয়া ভাট। আর সোনাক্ষি সিনহার ‘তেভার’ ছবিতে একটি গান গেয়েছিলেন শ্রুতি হাসান। অভিনেতাদের মধ্যে সালমান খান, হৃত্তিক রোশন, অক্ষয় কুমারসহ আরও কয়েকজন।

আর এবার প্রথমবারের নিজ কন্ঠে গান নিয়ে আসছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তার এই গানের নাম রাখা হয়েছে ‘ইশকোহোলিক’। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং করে ফেলেছেন তিনি। এবার মুক্তির পালা। এ খবর জানিয়েছে এনডিটিভি। সোনাক্ষির জন্য হিপহপ এই গানটি কম্পোজ করেছেন মিট ব্রাদার্স, আর গানটির কথা লিখেছেন কুমার। সিঙ্গেলটি বাজারে আনবে টি-সিরিজ।

গান গাওয়ার পাশাপাশি কয়েক লাইন র‍্যাপও গেয়েছেন সোনাক্ষি। তিনি বলেন, এ মাসের শেষদিকে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওটি নির্মাণ করবেন গিফতি। তবে গান নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয় ছেড়ে দেননি সোনাক্ষি। সামনে মুক্তি পাবে তাঁর দুটি ছবি। এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘আকিরা’ এবং অভিনয় দিয়োর পরিচালনায় ‘ফোর্স ২’।

No comments