
নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গর,২৪এপ্রিলঃ- ভাঙড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। ভাঙড় থানার চন্দনেশ্বর কালিতলা এলাকার ঘটনা। মামার বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু হয় বাইক আরোহী ওই ছাত্রের। মৃত যুবকের নাম আলিনুর মোল্লা। তার বাড়ি ভাঙড় থানার বনগ্রামের। পুলিশ সূত্রে খবর জীবনতলায় মামার বাড়ি থেকে কালিকাতলা বাজার হয়ে বাইকে করে আলিনুর মোল্লা গ্রামের বাড়ির দিকে ফিরছিল। সেই সময় সোনারপুর ঘটকপুকুর রাস্তার উপরেই সামনাসামনি তার বাইকে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। গাড়িটি সোনার পুরের দিকে থেকে ঘটকপুকুর এর দিকে আসছিল বলে জানায় পুলিশ। ঘটনার পরেই গাড়ি রেখে পালিয়ে যায় চালক। আহত অবস্থায় আলিনুর মোল্লা কে উদ্ধার করে নলমুড়ি হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকেই পলাতক গাড়ি চালক। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে নলমুড়ি হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছু খনের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছিল সোনারপুর ঘটকপুকুর রাস্তা। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
from Breaking Kolkata http://bit.ly/2W5hX1Z
No comments