BREAKING.. মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে গনধোলাই সাইকেল চোরকে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে গনধোলাই সাইকেল চোরকে

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- শুক্রবারেই ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছিল ইংলিশবাজার শহর সংলগ্ন বড়সাঁকো গ্রামে। তার রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে সাইকেল চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়া…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- শুক্রবারেই ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছিল ইংলিশবাজার শহর সংলগ্ন বড়সাঁকো গ্রামে। তার রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে সাইকেল চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়া হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে ওই দুই যুবককে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে যায়। হাসপাতাল চত্বরে থাকা লোকজন জানিয়েছেন, এই দুই যুবক অভিনব কায়দায় সাইকেল চুরি করার মতলবে ছিল। প্রথমে তারা একটি সাইকেল নির্দিষ্ট জায়গা থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে রেখে আসত। তারপরে গায়ে চাদর জড়িয়ে সেই সাইকেল নিয়ে উধাও হয়ে যেত। এদিন বিকেলে বিষয়টি দেখতে পান এক রোগীর আত্মীয়। তারপর সকলে মিলে ওই দুই যুবককে ধরে ফেলে এবং শুরু হয় গণধোলাই।

No comments