
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ-বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া।তারমধ্যেই কর্মীদের উৎসাহ দেখে ছাতা মাথায় কর্মীদের সামনে বক্তব্য রাখলেন প্রদেশ কংগ্রেস নেতারা। শনিবার বিকেলে জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় দলীয় প্রার্থী মণি কুমার দার্নালের সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করেছিল জেলা কংগ্রেস।সেইমত ডুয়ার্স সহ বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসেন।পৌঁছে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র,প্রদীপ ভট্টাচার্য।কিন্তু তিনটে নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।জেলা কংগ্রেস নেতারা বুঝতে পারেন সভা ভেস্তে যাবে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মী সমর্থকেরা এসেছেন শুনে সভাস্থলে চলে আসেন সৌমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা।ছাতা মাথায় নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখানে তারা।এই অবস্থাতেও সভায় থাকার জন্য ধন্যবাদ জানান।চেয়ার ভেজা থাকায় কর্মীরা ছাতা মাথায় বক্তব্য শোনেন।সামান্য সময়ের বক্তব্যের মধ্যেই বিজেপি তৃণমূলের দিকে আক্রমণ শানান সৌমেন-প্রদীপ।
No comments