করিনা কাপুরের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় কম যায় ছেলে তৈমুর। যেখান তৈমুর সেখানে পাপারাৎজিদের ক্যামেরা। আর যত জনপ্রিয়তা ততই আলোচনার কেন্দ্রে থাকে তৈমুর ও তার মা করিনা। করিনা ছেলেকে সময় দেননা, ভালো ভাবে মানুষ করছেন না গোছের কথার পাশাপাশি কিছুদিন আগে উঠে এসেছে তৈমুরের ন্যানির বেতন প্রসঙ্গ।
খবর ছড়ায় তৈমুরের ন্যানির বেতন নাকি দেশের অনেক আমলার থেকেও বেশি। মাসে তৈমুরের ন্যানি সাবিত্রী নাকি দেড় লক্ষ টাকা বেতন পান। সম্প্রতি আরবাজ খানের এক টক শোয়ে এই প্রশ্ন করা হলে, করিনা বেশ বিরক্ত হয়েই উত্তর দেন, "তাই নাকি? কি করে লোকে এসব জানতে পারে বুঝি না। কারোর এ বিষয়ে প্রশ্ন থাকলে মন্ত্রী সভায় গিয়ে করুন। আমার সন্তান কিভাবে ভালো থাকবে সুরক্ষিত থাকবে, তার ওপর কোনও মূল্য নির্ধারণ করা যায় না। উনি সব সময় আমার ছেলের সঙ্গে থাকেন, খেয়াল রাখেন ওনাকে পারিশ্রমিক দেওয়া আমার কর্তব্য।"
তিনি আরও যোগ করেন, "ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা করা আমি পচ্ছন্দ করি না। প্রত্যেক তারকার একটা ইমেজ থাকে, আমারও আছে। বিশেষ করে আমি যখন ফিল্মী পরিবার থেকে এসেছি। তাই সবাই ভাবে আমরা উদ্ধৃত। কিন্তু তারা জানেনই না আমি কেমন"। প্রসঙ্গত, জুহুর এক সংস্থা থেকে তৈমুরের জন্য ন্যানি পেয়েছেন করিনা। তুষার কাপুর, সোহা আলি খান সকলেই তাই করেছেন।


No comments