আসছে মাদার টেরেজার বায়োপিক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আসছে মাদার টেরেজার বায়োপিক

ইদানীং কালে বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। খোলোয়াড় থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের জীবনের ওপরেই তৈরি হচ্ছে বায়োপিক। এবার বায়োপিক তৈরি হচ্ছে মাদার টেরেজাকে নিয়ে। পরিচালনা করছেন সীমা উপাধ্যায়। তবে কাকে প্রধান চরিত্রে রাখবেন তা এখনই খ…


ইদানীং কালে বলিউডে বায়োপিকের ছড়াছড়ি। খোলোয়াড় থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের জীবনের ওপরেই তৈরি হচ্ছে বায়োপিক। এবার বায়োপিক তৈরি হচ্ছে মাদার টেরেজাকে নিয়ে। পরিচালনা করছেন সীমা উপাধ্যায়। তবে কাকে প্রধান চরিত্রে রাখবেন তা এখনই খোলসা করতে চান না নির্মাতারা। তবে, বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের তারকাদেরও দেখা যাবে।

এই ছবি প্রযোজনা করবেন প্রদীপ শর্মা, নীতিন মনমোহন, প্রাচী মনমোহন, গিরিশ জোহর। পরিচালক জানিয়েছেন তিনি ইতিমধ্যেই মিশনারিজ অফ চ্যারিটি ঘুরে এসেছেন। এ বিষয় কথা বলেছেন সুপিরিয়র জেনারেল প্রেমা মেরী পেইরিকের সঙ্গে। প্রযোজকরাও মাদারের বায়োপিক নিয়ে যথেষ্ট আশাবাদী। তবে একজন গ্লোবাল আইকনকে নিয়ে বায়োপিক বানানো যে খুব সহজ হবে না তাও মেনে নিয়েছেন তাঁরা। এর আগে "মাদার টেরিজা অফ ক্যালকাটা" ও "মাদার টেরিজা ইন দ্য নেম অফ গডস পুওর" নামে কিছু তথ্যচিত্র তৈরি হয়েছে। তবে বায়োপিক এই প্রথম।

২০১৬ সালে মাদার "সন্ত" হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাই তাঁর জীবনী নিয়ে যথাসম্ভব ভালো চিত্রনাট্য তৈরি করতে চাইছেন নির্মাতারা। এ বছরই শুরু হবে ছবির শ্যুটিং। ২০২০ সালে মুক্তি পাবে "মাদার টেরেজা: দ্য সেন্ট"।

No comments