
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- দুবারের সাংসদ থাকাকালীন জে উন্নয়নমুখী কাজ তিনি করেছেন সেই খতিয়ানই তুলে ধরে প্রচার করছেন শতাব্দী। উন্নয়নের গতিকে সচল রাখতে তাকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আবেদন জানাচ্ছেন তিনি। এমন সময়ে তার প্রচারে মোর ঘোরালো মহম্মদবাজারের দুটি পঞ্চায়েত এলাকার দুটি গ্রামের বাসিন্দারা। এদিন শতাব্দী গনপুর পঞ্চায়েতের ডামরা গ্রামে প্রচারে যান। সঙ্গে ছিলেন ব্লকের কার্যকারী সভাপতি কালী বন্দোপাধ্যায়। ওই গ্রামের মহিলারা শতাব্দীকে ঘিরে ধরে দাবী জানাতে থাকেন গ্রামের পানীয় জলের কল খারাপ। পানীয় জলের প্রচন্ড সমস্যা রয়েছে। আর ভারী গাড়ি চলাচলের ফলে ভেঙে গিয়েছে রাস্তা। দিনের পর দিন চলছে অবৈধ পাথরের ওভারলোড লরি। গ্রামবাসীরা আরো প্রশ্ন করেন কেন জলের ব্যবস্থা হলনা। ১০বছর আগে বলেছিলেন পানীয় জল আসবে এখনো এলো না। শতাব্দী তাদের বোঝানোর চেষ্টা করেন এখন নিরবাচনী বিধি লাগু রয়েছে। তাই তিনি কিছু করতে পারবেননা। কিন্তু এতেও ক্ষান্ত নয় গ্রামবাসীরা। স্থানীয় তৃণমূল নেতারা পানীয় জলের কল সাড়ায়ের জন্য পঞ্চায়েতকে বলতে বলেন। অন্যদিকে শতাব্দী ওই ব্লকের ভাঁড়কাটা পঞ্চায়েত এলাকায় প্রচারে যান। সেখানে ভাঁড়কাটা লোকজন প্রশ্ন তোলেন পঞ্চায়েত ভোটের পর তিনি অ্যাম্বুলেন্স দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা এখনও পায়নি তারা। এখানেও শতাব্দী নিরতবাচনী আচরন বিধিকে হাতিয়ার করেন।
No comments