বিয়ের ছয়মাস পার না হতেই ভাঙ্গনের সুর উঠেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সংসারে। স্বামী নিক জোনাসের সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রায় ঝগড়া হয় তার। ফলে সংসার টিকে আছে কোনরকমে। এমন তথ্যই জানান দিচ্ছে আমেরিকার ‘ওকে’ ম্যাগাজিন।
প্রকাশিত সংবাদে তারা দাবি করছে, কাজ-পার্টি এবং একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে সবকিছু নিয়েই প্রিয়াঙ্কা-নিকের মধ্যে ঝগড়া চলছে। বিয়ে নিয়ে তারা খুব তাড়াহুড়ো করে ফেলেছে, এজন্য তারা এখন তার মাশুল দিচ্ছেন। বিয়ের সময় নিক জোনাস মনে করতেন প্রিয়াঙ্কা খুবই ভালো এবং জীবনসঙ্গী হিসেবে খুবই বন্ধুত্বপূর্ণ। কিন্তু এখন প্রিয়াঙ্কার অন্যরূপ দেখতে পাচ্ছেন নিক। খুব শিগগিরই নাকি বিচ্ছেদের পথে হাটতে যাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক।
এদিকে এমন খবরে বেশ অবাক হয়েছেন প্রিয়াঙ্কার অসংখ্য ভক্ত। সকলের মনে একটাই প্রশ্ন- কি এমন হলো যে ছয়মাসেই ভেঙ্গে যাচ্ছে প্রিয়াঙ্কার সংসার। তবে, প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। যদিও এ ব্যাপারে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিক। প্রিয়াঙ্কার পিআর টিমের এক সদস্য বলিউডের একটি সিনে ম্যাগাজিনকে জানান, তারা ভালো আছেন। বেশ ভালো ভাবেই সংসার করছেন। যেটা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শেয়ার করা ছবি দেখলেই বুঝতে পারা যায়।
গেল বছর ডিসেম্বরে জমকালো আয়োজনের মাধ্যমে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর পরই অনেকে ধারণা করেছিলেন, বিভিন্ন কারণে তাদের সংসার বেশিদিন টিকবে না। সেই ধারণাই কি সত্যি হতে যাচ্ছে? সেটা এখন দেখার অপেক্ষায় গোটা বলিউড।


No comments