পালিয়ে বিয়ে করলে পুলিশ করবে সাহায্য! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পালিয়ে বিয়ে করলে পুলিশ করবে সাহায্য!

পারিবারিক আপত্তিসহ নানা কারণে অনেকের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হয়। আর এমন বিয়েতে সহায়তা করার পাশাপাশি পাশে দাঁড়াবে পুলিশ।

সম্প্রতি এমন খবর জানানো হয়েছে ভারতের রাজস্থান পুলিশ বিভাগের পক্ষ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পারি…



পারিবারিক আপত্তিসহ নানা কারণে অনেকের বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হয়। আর এমন বিয়েতে সহায়তা করার পাশাপাশি পাশে দাঁড়াবে পুলিশ।

সম্প্রতি এমন খবর জানানো হয়েছে ভারতের রাজস্থান পুলিশ বিভাগের পক্ষ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পারিবারিক আপত্তির কারণে যে সব জুটিকে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে, তাদের পাশে এসে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজস্থান সরকারের পুলিশ দফতর।

ওই খবরে বলা হয়, পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে রাজস্থান পুলিশ। সংবাদমাধ্যমকে দেয়া এক সক্ষাৎকারে এ কথা জানিয়েছেন এডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ জঙ্গা শ্রীনিবাস রাও।

তিনি জানান, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সে কারণেই এ ‘শেল্টার হোম’ করার চিন্তা করা হচ্ছে ।

এডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ জঙ্গা শ্রীনিবাস রাও আরও জানান, রাজ্য পুলিশের সদর দফতর থেকে সব জেলার পুলিশ সদস্যদের জানানো হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্তে এমন সমস্যায় পড়া সদ্যবিবাহিতদের যেন সর্বতোভাবে সাহায্য করা হয়। রাজস্থান হাইকোর্টের নির্দেশ মোতাবেক পলাতক দম্পতিদের জীবনের সুরক্ষা দেয়া একান্ত কর্তব্য।

এই পুলিশ কর্মকর্তা বলেন, পলাতকদের সাহায্যের জন্য রাজ্যের সব পুলিশ রেঞ্জ ও জেলায় সিনিয়র স্তরের মহিলা পুলিশ অফিসার রাখা হবে।

প্রসঙ্গত, এই শেল্টার হোম ও অন্যান্য পদক্ষেপ সেই রাজ্যে ক্রমবর্ধমান অনার কিলিং বন্ধ করার সহায়ক হবে বলে ধারণা করছে রাজস্থান পুলিশ।

No comments