নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৫মার্চঃ- রায়গঞ্জ কেন্দ্রে প্রবেশ করতেই দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ও জনজোয়ারে ভেসে গেলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের রূপাহারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে স্বাগত জানাতে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন। কলকাতা থেকে সড়ক পথে সন্ধ্যা সাতটা নাগাদ রায়গঞ্জের রূপাহারে দেবশ্রী চৌধুরী পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পরেন দলীয় কর্মী থেকে সাধারন মানুষ। রূপাহারে একটি নাম সংকীর্তনের আসরে প্রনাম ও রাধাগোবিন্দের মন্দিরে পুজো দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এরপর দলীয় কর্মী সমর্থকেরা ঢাক বাদ্যি বাজিয়ে র্যালি করে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে নিয়ে আসেন তাদের প্রার্থীকে।

No comments