নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৫মার্চঃ- বাংলায় লোকসভা নির্বাচনে প্রথম বিজেপির মুসলিম মহিলা প্রার্থী মাফুজা খাতুন। মুর্শিদাবাদে জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত হন মাফুজা খাতুন। প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার বিকেলে জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার পর্ব সারলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। এদিন বিকেলে পায়ে হেঁটে মিছিল করে আমজনতার দোরে দোরে পৌঁছে ভোট প্রার্থনা করেন তিনি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিষয় নয়, সবকা সাথ সবকা বিকাশ- বিজেপির এই বার্তাকে তিনি প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন জনসাধারণের কাছে। বিগত দিনে এই লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ কোনো কাজ করেন নি জনসাধারণের জন্য- বলে তার অভিযোগ। মূলত বিড়ি শিল্প অধ্যুষিত এই কেন্দ্রে সর্বস্তরের শ্রমিক ছাড়াও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য হবে আগামীতে বলে জানান তিনি। এখানে কংগ্রেসকেই মূল প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন তিনি। পাশাপাশি এই লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন।

No comments