নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৫মার্চঃ-উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি থেকে এদিন প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। নাটাবাড়ি সহ কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের কর্মী সমর্থক ছাড়াও, বেশকিছু বাম কর্মীও বিজেপিতে যোগদান করেন। রবিবার দুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে দলের জেলা সভাপতি মালতি রাভা রায় ছাড়াও প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে দফায় দফায় বিজেপিতে যোগদান করেন প্রায় দেড় হাজার কর্মী-সমর্থক। বিজেপির জেলা সভাপতি মালতি রাভা রায় জানান, শুধু নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকেই প্রায় এক হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছে। এছাড়াও তৃণমূলের বেশকিছু জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিতে যোগদান করতে চলেছে বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি মালতি রাভা।ভোটের মুখে তৃণমূল ছেড়ে নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করায় স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়েছে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস

No comments