সুজিত সরকারকে না সইফ কন্যার - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুজিত সরকারকে না সইফ কন্যার

২০১৮ পরে কেরিয়ার গ্রাফই বদলে গেছে সইফ কন্যার। "কেদারনাথ", "সিম্বা" সাফল্যের পর সিনেমার অফারের ছড়াছড়ি সারার কাছে। আবার চিত্রনাট্য মন মতো না হয়ে সটান ফিরিয়েও দিচ্ছেন নবাগতা এই অভিনেত্রী। যেখানে নিজেকে মেলে ধর…


২০১৮ পরে কেরিয়ার গ্রাফই বদলে গেছে সইফ কন্যার। "কেদারনাথ", "সিম্বা" সাফল্যের পর সিনেমার অফারের ছড়াছড়ি সারার কাছে। আবার চিত্রনাট্য মন মতো না হয়ে সটান ফিরিয়েও দিচ্ছেন নবাগতা এই অভিনেত্রী। যেখানে নিজেকে মেলে ধরার জায়গা কম সেখানে কাজ করতে নারাজ তিনি।

ইতিমধ্যেই "বাঘি থ্রি"-তে টাইগার শ্রফের বিপরীতে কাজ করতে না করে দিয়েছেন। এবার ভিকি কৌশলের বিপরীতে কাজের সুযোগ ফেরালেন সারা। বিপ্লবী উধম সিং এর বায়োপিকে উধম সিং-এর চরিত্রে অভিনয় করছেন ভিকি। সেখানে যে চরিত্রে সারাকে অফার দেওয়া হয়েছিল তা পছন্দ না হওয়ায় নাকচ করেন তিনি। ছবিটি পরিচালনা করছেন সুজিত সরকার। যদিও এই মুহুর্তে ইমতিয়াজ আলির "লাভ আজ কল ২"-এর জন্য ব্যস্ত সারা। কাজও আরম্ভ হতে গিয়েছে তাই ডেটও ক্ল্যাশ করছিল। তাই অন্য জায়গায় মনোনিবেশ করেননি তিনি, পাশাপাশি উধম সিং-এর বায়োপিকে অভিনেত্রী হিসেবে কাজের জায়গাও কম বলে জানিয়েছেন সারা।

আর এটা থেকেই বোঝা যায়, যে নিজের কেরিয়ার নিয়ে প্রথম থেকেই কতটা সচেতন নবাব কন্যা। বেছে বেছে ছবি করা প্রথম থেকেই শুরু করেছেন তিনি।

No comments