রণবীর সিংয়ের সাথে কি কথোপকথন হয়েছিল নরেন্দ্র মোদীর? পড়ুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রণবীর সিংয়ের সাথে কি কথোপকথন হয়েছিল নরেন্দ্র মোদীর? পড়ুন

বলিউডের এক ঝাঁক শিল্পীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বেশ অনেকদিন ধরেই সোশ্যাল সাইটে ভাইরাল। বেশকিছু দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, আয়ুষ্মান খুর…



বলিউডের এক ঝাঁক শিল্পীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বেশ অনেকদিন ধরেই সোশ্যাল সাইটে ভাইরাল। বেশকিছু দিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, ভিকি কৌশল, আলিয়া ভাট, ভূমি পেডনেকর, করণ জোহর, রোহিত শেঠী সহ একাধিক তারকারা।

তবে কারণ জানা না গেলেও সেদিন ঠিক কি কথা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তা জানালেন রণবীর সিং। তিনি জানান, "সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার দেখা হয়েছে। এটা ভীষণ সুন্দর একটা সাক্ষাৎ। উনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কলা-কুশলীদের প্রশংসা করেন। উনি (প্রধানমন্ত্রী) বলেন সিনেমার সঙ্গে যুক্ত তরুণ প্রজন্ম অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। সিনেমার জন্য এমন বিষয় বাছা উচিত যা দেশ তথা সমাজকে ইতিবাতক বার্তা দেবে। আমি খুব খুশি "৮৩"-র মতো ছবিতে কাজ করছি। যা দেশকে  বার্তা পৌঁছাবে। সেই মানুষটার ব্যাপারে যিনি দেশকে গর্বিত করছিলেন। আমি সেই চরিত্র করতে পেরে গর্বিত।"

প্রসঙ্গত রণবীর কবির খানের "৮৩"-র কাজে ব্যস্ত। যেখানে ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপকে তুলে ধরা হবে। কপিল দেবকে নিয়ে হচ্ছে এই ছবি।

No comments