দেবের প্রযোজনায় রূপকথার গল্প রুপোলি পর্দায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেবের প্রযোজনায় রূপকথার গল্প রুপোলি পর্দায়

হবু চন্দ্র রাজা তার গবুচন্দ্র মন্ত্রী। সঙ্গে রানী কুসুমকুমারী।  যে রাজার রাজত্বে সকল প্রজাই সুখে শান্তিতে জীবনযাপন করে। ভাবছেন এই একবিংশ শতাব্দীকে রূপকথার গল্প কোথায় পেলাম! নানা, এ রূপকথা আসতে চলেছে পর্দায় পরিচালক অনিকেত চট্টোপা…



হবু চন্দ্র রাজা তার গবুচন্দ্র মন্ত্রী। সঙ্গে রানী কুসুমকুমারী।  যে রাজার রাজত্বে সকল প্রজাই সুখে শান্তিতে জীবনযাপন করে। ভাবছেন এই একবিংশ শতাব্দীকে রূপকথার গল্প কোথায় পেলাম! নানা, এ রূপকথা আসতে চলেছে পর্দায় পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবিতে। যা অভিনেতা দেবের প্রযোজনা সংস্থার নিয়ে আসতে চলেছে।

মুক্তি পেয়েছে "হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী"-ছবির টিজার। রাজার ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মন্ত্রীর চরিত্রে খরাজ মুখোপাধ্যায় আর রানী কুসুমকুমারীর ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের "হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী" ও "সরকার মশাইয়ের থলে" গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। এই গল্প যে মনে করিয়ে দেবে ছোটবেলার ঠাকুমার ঝুলি, রূপকথার গল্পের কথা তা নিশ্চিত।

তথাকথিত বাংলা ছবির গতের বাইরে বেরিয়ে আসা এই ছবি যে এক মুঠো দক্ষিণা বাতাস এনে দেবে দর্শকদের তা নিঃসন্দেহে বলা যায়। সত্যজিৎ রায়ের সময় এই ধরণের ছবি মাইল ফলক তৈরি করেছে। গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশের মতো ছবি আজও মন ভালো করে দেয়। বর্তমানে অনিকেত চট্টোপাধ্যায় এমন ধারার ছবি তৈরি করে নতুন উৎসাহ জাগিয়ে দিলেন দর্শক মহলে। ছবি মুক্তি পাবে এবছর বড়দিনে।

No comments