মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ খান এখন ব্যস্ত বান্ধবী জর্জিয়া অ্যান্ড্রিয়ানিকে নিয়ে। অন্যদিকে মালাইকাও অর্জুন কাপুরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আগামী মাসে তাঁরা বিয়ে করতে পারেন বলেও খবর। আর এই নিয়ে আরবাজ মালাইকা দুজনকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে।
সম্প্রতি আরবাজকে নিয়ে করা ট্রোলের উত্তর দিলেন তিনি নিজেই। আরবাজের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বিচ্ছেদের পর একাধিক নারীর সঙ্গে রয়েছেন। তাই তাঁকে খোলা ষাঁড় বলে সম্বোধন করা হচ্ছে। কিছুদিন আগে আরবাজের চ্যাট শো "পিঞ্চ অফ আরবাজ"-এ গিয়ে করিনা সোশ্যাল মিডিয়ার আক্রমণ গুলি পড়ে শোনান আরবাজকে। যা বলেই জোরে হেসে ফেলেন পতৌদি বেগম। উত্তরে আরবাজ বলেন, "আরে ভাই ২১ বছরের সম্পর্ক ভেঙে গেল। তবে এই সব কথার কিছুটা তো সত্যি, তাই কথাটা অতটা খারাপ লাগলো না। তবে সবটা সত্যি কখনোই নয়, আমরা সম্পর্ক টেকানোর অনেক চেষ্টা করেছি। দুজনেই সফল হইনি তাই বিচ্ছেদের পর যে যার মতো করে ভালো আছি।"
আরবাজ এও সাফ করে দেন যে বর্তমানে জর্জিয়ার সঙ্গে প্রেম করছেন তিনি। তাঁর কথায় এতে লুকোনোর কি আছে, লুকনোর বলে প্রকাশ্যে ঘুরতাম না। আপাতত জর্জিয়া আমার বান্ধবী ও প্রেমিকা।


No comments