নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৫মার্চঃ- দার্জিলিং ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অমর সিং রাই ও কানাইলাল আগরওয়ালের সমর্থনে উত্তর দিনাজপুরের চোপড়া জনসভা এবং কালিয়াগঞ্জে শহর ও ব্লক ভিত্তিক কর্মি সভা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা উত্তর দিনাজপুর তৃনমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি চোপড়া হাইস্কুল মাঠের নির্বাচনী জনসভায় করেন শুভেন্দু অধিকারী এবং কালিয়াগঞ্জের শ্রীকলোনীর প্রতিবাদ মাঠে কর্মিসভা করেন। চোপড়া জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই, জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি সহ জেলা তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।অপরদিকে কালিয়াগঞ্জে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কানাইলাল আগরওয়াল,জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি,রাজ্য সম্পাদক অসীম ঘোষ,শহর ও ব্লক সভাপতি কার্তিক চন্দ্র পাল ও দধীমোহন দেবসর্মা সহ তৃনমূল নেতৃত্ব। এদিন দুটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দার্জিলিং এর বিচ্ছিন্নতাবাদী কিছু দল পাহাড়ের মানুষকে ভূল বুঝিয়ে পাহাড়ের উন্নয়নকে থমকে দিয়েছিলেন। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি একজন পুলিশ অফিসারকে খুন করেছিল। তৃনমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। যারা বাধা সৃষ্টি করেছিল আজ তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনে পাহাড়ের বাসিন্দা এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব অমর সিং রাই কে প্রার্থী করা হয়েছে। আর এতদিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য প্রথম জেলার মানুষ কানাইলাল আগরওয়ালকে মূখ্যমন্ত্রী প্রার্থী করেছে উন্নয়নের স্বার্থে। সমতলসহ পাহাড়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃনমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই ও কানাইলাল আগরওয়ালকে ভোট দেওয়ার আবেদন জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।

No comments