
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- বসিরহাট লোকসভা। এই লোকসভার বেশীর ভাগ এলাকাই নদী মাতৃক। এই নদী মাতৃক এলাকায় এই প্রথম নৈকা করে প্রচার সারলেন বিজেপি প্রার্থী শায়ন্তন বসু। এর আগে তৃণমূল,সিপিআই এম বা বিজেপি র কোন প্রার্থী কে এই ভাবে নৈকা চেপে নদী পেরিয়ে প্রচার আসতে দেখনি এলাকাবাসী। আজ সকালে প্রথমে প্রার্থী শায়ন্তন বসু নিজেই দেওয়াল লিখন এর মধ্য দিয়ে প্রচার পর্ব শুরু করেন। তারপর বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং, বিজেপি নেতা জয়ন্ত মণ্ডল সহ বেশ কিছু বিজেপি কর্মী দের নিয়ে বসিরহাট লোকসভার মিনাখাঁর বাছড়া, মোহনপুরে তিনি নৈকা চেপে বিদ্যধরী নদী পেরিয়ে সাধারন মানুষের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তাদের সমস্যার কথা শুনে। আবার ওই নদী পেরিয়ে মিনাখাঁর বামনপুকুর একটি সভা করনে।
No comments