
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- চৈত্যের রোদের পাশাপাশি ভোটের উত্তাপ দিনকে দিন বাড়ছে। পাশাপাশি ভোটের প্রাচারে পিছিয়ে থাকতে রাজি নয় কোন দলীয় প্রার্থী। রবিবার সকালে বনগাঁ লোকসভার তৃনমূল প্রার্থী মমতা বালা ঠাকুর বনগাঁ ঘাট বাওর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন এলাকায় প্রচার সারেন এবং মমতা ব্যানাজ্যীর উন্নয়ন তুলে ধরেন গ্রামবাসীদের ভেতর। কখনো ছোট্ট শিশু দের কোলে নিয়ে আদর কখনো শিশুরা কেমন আছে সেই খোঁজ খবর নিলেন। প্রচার করতে করতে এক ভোটারের বাড়িতে ঢুকে গিয়ে মহিলার সাথে রান্নাতে হাত লাগান তিনি। প্রার্থীর এই ধরনের কাজে খুশি গ্রামবাসীরা।
No comments