BREAKING.. ব্যাট হাতে মাঠে নেমে প্রচারে ছক্কা হাঁকালেন বিষ্ণুপুরের তৃনমুল প্রার্থী শ্যামল সাঁতরা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. ব্যাট হাতে মাঠে নেমে প্রচারে ছক্কা হাঁকালেন বিষ্ণুপুরের তৃনমুল প্রার্থী শ্যামল সাঁতরা

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- ব্যাট হাতে মাঠে নেমে রবিবার বিকালে প্রচারে ছক্কা হাঁকালেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী শ্যামল সাঁতরা । আজ বিকালে প্রচারের ফাঁকে তিনি পৌঁছে যান জয়পুর ব্লকের বৈতল হাই…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- ব্যাট হাতে মাঠে নেমে রবিবার বিকালে প্রচারে ছক্কা হাঁকালেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী শ্যামল সাঁতরা । আজ বিকালে প্রচারের ফাঁকে তিনি পৌঁছে যান জয়পুর ব্লকের বৈতল হাইস্কুল মাঠে । সেখানে জগদ্ধাত্রী ওয়েলফেয়ার ক্রিকেট ক্লাবের টুর্নামেন্টে ব্যাট হাতে নেমে পড়েন তিনি । না খেলোয়াড় হিসাবে নয় । অতিথি হিসাবে ক্রিকেট পিচে দাঁড়িয়ে বেশ কয়েক ওভার ব্যাট করেন তিনি । দির্ঘদিন ধরে মাঠে নামার অভ্যেস নেই । তাই ব্যাট হাতে মাঠে নেমে বাঁহাতি ওই ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারলেন না ঠিকই তবে ব্যাট হাতে মাঠে নেমে রীতিমত মন জয় করে ফেললেন এলাকার যুবকদের । ভোট প্রচারের ফাঁকে সেরে ফেললেন এলাকার যুবকদের সঙ্গে জন সংযোগের কাজও ।

No comments